লন্ডনে ছুরিকাঘাতে নিহত ১, আহত ৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লন্ডনের কেন্দ্রস্থল রাসেল স্কয়ারে ছুরি নিয়ে হামলা চালানোর ঘটনায় এক নারী নিহত হয়েছে। আহত হয়েছে পাঁচজন। গতকাল বুধবার রাতে এ ঘটনা ঘটে। বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
হামলার পর পুলিশ ও অ্যাম্বুলেন্স ডাকা হয়। ঘটনাস্থলে অন্তত ছয়জনকে আহত অবস্থায় পাওয়া যায়। তাঁদের মধ্যে এক নারীকে মৃত ঘোষণা করা হয়।
ঘটনাস্থল থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
লন্ডন পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, সন্ত্রাসী হামলার বিষয়টি মাথায় রেখে তারা ঘটনাটি তদন্ত করছে। ঘটনার সঙ্গে সন্ত্রাসীদের কোনো যোগসূত্র আছে কি না, তা তারা খতিয়ে দেখছে।
হামলার পর পুরো এলাকা ঘিরে রাখে পুলিশ। এলাকাটিতে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

আহত পাঁচজনের বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।