প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পরিবেশবিষয়ক সংস্থা ইউএ গত মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে হুঁশিয়ার করে দিয়ে বলছে, আগামী দুই দশকে বায়ুদূষণ ইউরোপে লাখো মানুষের অকালমৃত্যুর কারণ হয়ে উঠতে পারে। ইউরোপের দেশগুলোয় ২০১১ সাল থেকে এ পর্যন্ত বায়ুদূষণে অন্তত চার লাখ মানুষের মৃত্যু হয়েছে। তবে এ সময়ের মধ্যে বেশ কয়েকটি দেশে বায়ুদূষণের মাত্রা কমেছে। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যে এখন ভয়াবহ বায়ুদূষণ হচ্ছে। লন্ডন, বার্মিংহাম, লিডসসহ কিছু বড় শহরে ২০৩০ সালের আগে ইইউয়ের বিধিসম্মত বায়ুর মান বজায় রাখা সম্ভব হবে না। গার্ডিয়ান