প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুইস ব্যাংকের কিছু হিসাবের অর্থের লেনদেন স্থগিত করেছে সুইজারল্যান্ড কর্তৃপক্ষ। গত বুধবার সুইস কর্তৃপক্ষ এ কথা জানায়।
মালয়েশিয়ার রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল ওয়ানএমডিবির তহবিল নিয়ে দুর্নীতির অভিযোগের প্রেক্ষাপটে দেশটি এ উদ্যোগ নিল। সুইস কর্তৃপক্ষ বলেছে, এ বিষয়ে উভয় দেশ তদন্ত করছে। তবে মালয়েশিয়ার পক্ষ থেকে এক বিবৃতিতে দাবি করা হয়, সুইস কর্তৃপক্ষের পদক্ষেপ বিষয়ে তাদের কিছুই জানা নেই। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিরুদ্ধে রাষ্ট্রীয় ওই তহবিল থেকে ৭০ কোটি ডলার আত্মসাতের অভিযোগ উঠেছে।
রয়টার্স