শপথ নিয়েছে গ্রিসের নতুন মন্ত্রিসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রিসের নতুন মন্ত্রিসভা গতকাল বুধবার শপথ নিয়েছে। দেশটির ঋণসংকট মোকাবিলায় কঠিন চ্যালেঞ্জের মুখে থাকা প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস এবারের মন্ত্রিসভায় কয়েকজন নতুন নেতা জায়গা পেয়েছেন। খবর রয়টার্সের।
দেশটিতে নয় মাসেরও কম সময়ের মধ্যে গত রোববার দ্বিতীয় পার্লামেন্ট নির্বাচনে ফের জয় পায় বামপন্থী সিপ্রাসের দল সিরিজা পার্টি। আন্তর্জাতিক ঋণদাতাদের গভীর পর্যবেক্ষণে থাকা প্রধানমন্ত্রী সিপ্রাস অর্থনৈতিক সংস্কারের ধারাবাহিকতা রক্ষা করতে চাইছেন। সিপ্রাস তাঁর অর্থনৈতিক সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে অর্থনৈতিক পুনরুদ্ধারে (বেইল আউট) দুজন আলোচককে নিয়োগ দিয়েছেন। পাশাপাশি ইউক্লিদ সাকালোটোসকে অর্থমন্ত্রী হিসেবে পুনর্নিয়োগ দিয়েছেন।
বিশ্লেষকেরা বলছেন, জনগণ আবারও সিরিজা পার্টিকে ভোট দিয়ে মূলত আন্তর্জাতিক সহায়তা প্যাকেজ নিয়ে গুরুতর ঋণ-সংকট মোকাবিলার সুযোগ করে দিল সিপ্রাসকে। নির্ধারিত সময়ে বৈদেশিক ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ায় এ বছরের মাঝামাঝি গ্রিসের অর্থনীতি চরম সংকটে পড়েছিল, যার জের এখনো চলছে।