শরণার্থী না নিলে...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শরণার্থীদের আশ্রয় না দিলে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য রাষ্ট্রগুলোকে জরিমানা করার প্রস্তাব করেছে ইউরোপীয় কমিশন। প্রত্যেক আশ্রয়প্রার্থীর জন্য এ জরিমানার পরিমাণ হবে আড়াই লাখ ইউরো। কমিশন ইইউর আশ্রয়–সংক্রান্ত আইনের সংশোধনী প্রস্তাবে এ জরিমানার প্রসঙ্গ এনেছে। তবে প্রস্তাবটি পাস হতে হলে বেশির ভাগ সদস্যরাষ্ট্র এবং ইউরোপীয় পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন লাগবে। ইইউর কর্মকর্তারা মনে করছেন, তুরস্কের সঙ্গে শরণার্থী বিনিময়ের চুক্তি কার্যকর করার ফলে এ অঞ্চলে শরণার্থীদের ঢল কমে আসবে। গত বছর থেকে ইউরোপে শরণার্থীদের ঢল শুরু হয়। ১০ লাখের বেশি শরণার্থী সীমান্ত পেরিয়ে ঢুকে পড়ে ইউরোপের বিভিন্ন দেশে। বিবিসি