প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শরণার্থীদের জন্য সংবিধানের প্রথম ২০ অনুচ্ছেদ আরবিতে অনুবাদ করেছে জার্মানি। অভিবাসী নিবন্ধন কেন্দ্রে বণ্টনের জন্য এর ১০ হাজার কপি ছাপানো হয়েছে। রাজনীতিকেরা বলেছেন, আশ্রয়প্রার্থী প্রায় পাঁচ লাখ শরণার্থীকে দেশটির সমাজে মানিয়ে নেওয়ার প্রক্রিয়া এগিয়ে নিতেই এই উদ্যোগ। সহিংসতাপীড়িত আফগানিস্তান, ইরাক, সিরিয়াসহ বিভিন্ন দেশ থেকে জার্মানি এ বছর মোট আট লাখ শরণার্থী গ্রহণ করতে চাইছে। গত বুধবার জার্মানির ভাইস চ্যান্সেলর সিগমার গ্যাব্রিয়েল বলেন, শরণার্থীদের জার্মান সংস্কৃতি ও ভাষা সম্পর্কে ন্যূনতম জ্ঞান ছাড়া কী করে মানিয়ে নেওয়া সম্ভব, তা নিয়ে রাজনীতিকেরা উদ্বিগ্ন।
আল-জাজিরা