প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শরণার্থীদের সম্পদ জব্দ করার বিধান রেখে গত মঙ্গলবার বিতর্কিত বিল অনুমোদন করেছে ডেনমার্কের পার্লামেন্ট। এর ফলে নতুন কোনো শরণার্থী ডেনমার্কে প্রবেশ করলে পুলিশ তাঁকে তল্লাশি করতে পারবে এবং এক হাজার ইউরোর বেশি মূল্যের সম্পদ জব্দ করা হবে। তবে যেসব জিনিসের সঙ্গে আবেগ ও স্মৃতি জড়িত, সেগুলো জব্দের বাইরে থাকবে। ডেনমার্ক সরকার বলছে, শরণার্থীদের ব্যয় মেটানোর জন্য সম্পদ বাজেয়াপ্তের বিধান করা হয়েছে। এটা সে দেশের জনকল্যাণ-সংক্রান্ত আইনের সঙ্গে সংগতি রেখেই করা হয়েছে। দেশে ও আন্তর্জাতিকভাবে ডেনমার্কের এই আইনের সমালোচনা করা হচ্ছে।গার্ডিয়ান