শর্ত পূরণ না হওয়ায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্স বলেছে, শর্ত পূরণ না হওয়ায় দুটি যুদ্ধজাহাজ নির্মাণ শেষ হলেও রাশিয়ার কাছে সরবরাহ করা হচ্ছে না। মিস্ত্রাল নামে যুদ্ধজাহাজ দুটি ১৪ নভেম্বরের মধ্যে সংগ্রহ করতে রাশিয়াকে আমন্ত্রণ জানিয়েছে ফ্রান্স—একটি বার্তা সংস্থায় প্রকাশিত এ রকম খবরের প্রতিবাদ করে গতকাল বৃহস্পতিবার ফ্রান্স এ কথা জানায়। ফ্রান্সের অর্থমন্ত্রী মাইকেল সাপিন রেডিও আরটিএলকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, মিস্ত্রাল সরবরাহ করার শর্ত রাশিয়া এখনো পূরণ করেনি। শর্তটি হচ্ছে ইউক্রেনের পরিস্থিতি স্বাভাবিক হওয়া। ইউক্রেনে কথিত হস্তক্ষেপ নিয়ে পাশ্চাত্যের সঙ্গে রাশিয়ার টানাপোড়েন চলছে। গত বুধবার রাশিয়া জানায়, ফ্রান্স দুটি হেলিকপ্টারবাহী জাহাজের প্রথমটি সংগ্রহ করার জন্য রাশিয়াকে চিঠি দিয়েছে।
রয়টার্স