শান্তির নতুন প্রতীক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পায়রাপ্রেমীদের জন্য আনন্দ সংবাদ। শান্তির প্রতীক হিসেবে ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কয়ারে ওই পাখির পরিবর্তে এ বছর বেলুন ওড়ানো হয়েছে। ক্যাথলিক খ্রিষ্টান সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মীয় কর্তৃপক্ষ গত বছরের জানুয়ারির শেষ রোববার এক জোড়া পায়রা উড়িয়েছিল। কিন্তু সেগুলো শঙ্খচিল ও কাকের আক্রমণের মুখোমুখি হয়। এ ঘটনায় প্রাণী অধিকারকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন। এপি