শান্তিরক্ষী চাইলেন ইউক্রেনের প্রেসিডেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পেত্রো পোরোশেঙ্কো। ছবি: এএফপি
পেত্রো পোরোশেঙ্কো। ছবি: এএফপি

ইউক্রেনে চলমান ‘দুর্বল’ যুদ্ধবিরতি পরিস্থিতি পর্যবেক্ষণে জাতিসংঘ অনুমোদিত আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনীর সদস্য চেয়েছেন দেশটির প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো। ইউক্রেনের পূর্বাঞ্চলে ১৫ ফেব্রুয়ারি থেকে ইউক্রেন সেনাবাহিনী ও রাশিয়াপন্থী বিদ্রোহীদের মধ্যে যুদ্ধবিরতি চলছে।
আজ বুধবার নিরাপত্তা প্রধানদের সঙ্গে এক বৈঠকে পোরোশেঙ্কো বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে পুলিশ বাহিনী পাঠালে সবচেয়ে ভালো হয়। আমরা নিশ্চিত এটি সবচেয়ে ফলপ্রসূ হবে এবং সর্বোচ্চ নিরাপত্তার নিশ্চয়তা দেবে।’
১২ ফেব্রুয়ারি ইউক্রেন, রাশিয়া, বিদ্রোহী ও অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কো-অপারেশন ইন ইউরোপের (ওএসইসি) প্রতিনিধিরা যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করে। ওই চুক্তির ফলে ১০ মাস ধরে চলতে থাকা সংঘর্ষের সমাপ্তি ঘটবে বলে ধারণা করা হচ্ছিল। কিন্তু এ চুক্তির কার্যকারিতা নিয়ে শুরু থেকেই সতর্ক প্রতিক্রিয়া ব্যক্ত করে আসছে ফ্রান্স, জার্মানি ও ইউক্রেন। এর মধ্যেই যুদ্ধবিরতি পরিস্থিতি পর্যবেক্ষণে আজ শান্তিরক্ষী বাহিনী চাইলেন ইউক্রেনের প্রেসিডেন্ট।