শার্লি এবদো ছাড়ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্সের বিতর্কিত রম্য পত্রিকা শার্লি এবদোর কার্টুনিস্ট রেনাল্দ লুজিয়ে চাকরি ছেড়ে দিচ্ছেন। পত্রিকাটিতে কিছুদিন আগেই মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর কার্টুন এঁকেছিলেন ‘লুজ’ নামে বেশি পরিচিত এই কার্টুনিস্ট। এরপর গত ৭ জানুয়ারি প্যারিসে পত্রিকাটির কার্যালয়ে দুই জঙ্গি হামলা চালিয়ে ১২ জনকে হত্যা করে। শিল্পী লুজ বলেছেন, ওই ঘটনার দুঃসহ স্মৃতি তাঁকে তাড়া করে। তিনি বলেন, ‘প্রতিটি নতুন সংখ্যার প্রকাশকে আমার কাছে একটি নির্যাতন মনে হয়। কেননা, আমার সঙ্গীদের কেউ আর নেই।’ লুজ আগামী সেপ্টেম্বরে ‘একান্ত ব্যক্তিগত’ কারণে শার্লি এবদো ছেড়ে দেবেন।
বিবিসি