শার্লি এবদোর বিরুদ্ধে চেচনিয়ায় বড় বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্রূপাত্মক ফরািস সাময়িকী শার্লি এবদোয় মহানবী হজরত মুহাম্মদ (স.)-এর কার্টুন প্রকাশের প্রতিবাদে রাশিয়ার চেচনিয়া অঞ্চলে গতকাল সোমবার বিক্ষোভ সমাবেশ করেছে হাজার হাজার মানুষ। খবর রয়টার্সের।

মুসলিমপ্রধান ওই অঞ্চলের নেতারা ওই সাময়িকীতে কার্টুন প্রকাশের বিষয়টিকে ‘কুরুচিপূর্ণ ও অনৈতিক’ বলে নিন্দা জানিয়েছেন। চেচনিয়ার রাজধানী গ্রোজনির সড়কে জমায়েত হয়ে নারী-শিশুসহ বিক্ষোভকারীরা ‘আল্লাহু আকবর’ বলে বিক্ষোভ প্রদর্শন করে।

ফ্রান্সের রাজধানী প্যারিসে ৭ জানুয়ারি শার্লি এবদো কার্যালয়ে মুসলিম উগ্রপন্থীদের রক্তক্ষয়ী হামলার পর প্রকাশিত নতুন সংখ্যার প্রচ্ছদে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর কার্টুন ছাপানো হয়। বিক্ষোভ সমাবেশের আগে চেচেন নেতা রামজান কাদিরভ অনলাইনে একটি লেখায় উল্লেখ করেন, ‘যারা মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র এঁকেছে, তাদের এই কুরুচিপূর্ণ, অনৈতিক এবং নির্লজ্জতার প্রতিবাদে আমরা সমাবেশ করব। সমাবেশে ১০ লাখ লোক অংশ নেবে বলে তিনি প্রত্যাশা করেন।’

রামজান কাদিরভ বলেন, ‘আমরা প্রকাশ্যে সতর্ক করে দিতে চাই যে এ ধরনের কাজ আমরা সহ্য করব না।’