শিকারি ইগলের ছোঁ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

শিকারি পাখি ইগল ভেড়াকেও নিয়ে যায় ছোঁ মেরে—এটা সবার জানা। কিন্তু এবার ‘আস্ত’ এক বাচ্চা ছেলেকে তুলে নেওয়ার সাহস দেখাল অস্ট্রেলিয়ার এক ইগল। সেখানকার অ্যালিস স্প্রিং ডেসার্ট পার্কে এক বন্য প্রাণী প্রদর্শনীতে এমন ঘটনা ঘটেছে। ছয় থেকে আট বছরের ওই শিশুটিকে ‘ছোট কোনো প্রাণীর মতো’ ধারালো নখরে গুঁজে নিয়ে উড়াল দিতে নেয় ইগলটি। যদিও শেষ পর্যন্ত রক্ষা করা হয় শিশুটিকে।
ক্রিস্টিন ও’ কন্নেল ৬ জুলাই তাঁর স্বামীর সঙ্গে অ্যালিস স্প্রিং ডেসার্ট পার্কে যান। সেদিন তাঁর সামনেই ঘটে ভয়ংকর এ ঘটনা। ক্রিস্টিন ও অন্য প্রত্যক্ষদর্শীরা বলেন, শিশুটিকে নেওয়ার জন্য প্রায় ১৫ মিটার দূর থেকে অকস্মাৎ ছোঁ মারে ইগলটি। সে সময় শিশুটি সবুজ হুডি পরা ছিল। হুডিটির মাথার অংশে নখর চেপে তাকে তুলে নিতে নেয় ইগল। এতে শিশুটিসহ হতভম্ব দর্শকেরা চেঁচামেচি শুরু করলে ইগলটি তাকে ফেলে পালায়। পরে পার্কের কর্মীরা এসে তাকে উদ্ধার করে। কিন্তু ইগলের ধারালো নখরে ক্ষত হয়েছে শিশুটির মুখে।