প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাইপ্রাসে উনিশ শতকের খ্যাতিমান ফরাসি চিত্রকর এডগার দেগার ৭৬ লাখ ডলার দামের একটি চিত্রকর্ম চুরি হয়েছে। ৭০ বছর বয়সী এক গ্রিক সিপ্রিয়ট ব্যক্তির বাড়ি থেকে গত সোমবার এটি চুরি হয়। সাইপ্রাসে শিল্পকর্ম চুরি হওয়া বিরল ঘটনা এবং সেখানে ‘ব্যালেরিনা অ্যাডজাস্টিং হার স্লিপার’ শিরোনামের চিত্রকর্মটির মতো এত দামি শিল্পকর্ম এর আগে চুরি হয়নি। ওই বাড়ি থেকে দুই লাখ ডলার দামের সাতটি সোনার ঘড়ি ও অপেরা দেখার জন্য ব্যবহৃত সোনার তৈরি তিনটি দুরবিনও চুরি হয়। এডগার দেগা ইম্প্রেশনিজম শিল্পধারার অন্যতম জনক হিসেবে পরিচিত।
এএফপি