প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০১৫ পেয়েছে লাইবেরিয়ার নাগরিক আব্রাহাম কেইটা (১৭)। শিশুদের বিরুদ্ধে সহিংসতা বন্ধের জন্য ‘ক্লান্তিহীন প্রচারণা’ চালানোর স্বীকৃতি হিসেবে তাকে এই পুরস্কার দেওয়া হয়। নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে গত সোমবার আয়োজিত অনুষ্ঠানে নোবেল শান্তি পুরস্কারজয়ী স্বদেশি লেমাহ জিবোয়ির হাত থেকে পুরস্কার নেয় আব্রাহাম। সে বলে, শিশুদের ন্যায়বিচার দিলে, তা আসলে বিশ্বকেই দেওয়া হয়। নেদারল্যান্ডসভিত্তিক কিডস রাইট ফাউন্ডেশন ২০০৫ সাল থেকে শিশু অধিকার নিয়ে কাজ করা শিশুদের এ পুরস্কার দিয়ে আসছে।
আল-জাজিরা