শিশু সেনা ৫ লাখ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোবেল বিজয়ী শিশু অধিকারকর্মী কৈলাস সত্যার্থী বলেছেন, বিশ্বজুড়ে পাঁচ লাখ পর্যন্ত শিশু সেনা রয়েছে। তিনি একে সবচেয়ে ভয়াবহ ধরনের শিশু নিপীড়ন বলে আখ্যা দিয়েছেন। আন্তর্জাতিক শ্রম সংস্থার সম্মেলন উপলক্ষে সুইজারল্যান্ডের জেনেভায় থাকা সত্যার্থী শুক্রবার এ কথা বলেন। পাকিস্তানের নারী শিক্ষা আন্দোলনকর্মী মালালা ইউসুফজাইয়ের সঙ্গে যৌথভাবে নোবেলজয়ী এই ভারতীয় আরও বলেন, শিক্ষা শিশুশ্রম ও দাসত্বের মতো পরিস্থিতি মোকাবিলা করার সর্বোত্তম উপায়। কৈলাস সত্যার্থী বলেন, সারা বিশ্বে চার থেকে পাঁচ লাখ শিশু সেনা আছে। তবে অনেক গোপন উগ্রবাদী সংগঠন শিশুদের অপহরণ করে অস্ত্র ধরতে বাধ্য করে বলে প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে।
এএফপি