প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বের প্রথম দেশ হিসেবে শিশুদের জন্য এনার্জি ড্রিংক নিষিদ্ধ করেছে লিথুয়ানিয়া। বাল্টিক সাগর-তীরবর্তী দেশটিতে ১৮ বছরের কম বয়সী কারও কাছে এ ধরনের পানীয় বিক্রি করা যাবে না। স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা গত শনিবার এ কথা জানিয়েছেন। পার্লামেন্টে গত মে মাসে পাস হওয়া আইন অনুযায়ী অপ্রাপ্তবয়স্কদের কাছে এনার্জি ড্রিংক বিক্রি করলে ১৪৬ মার্কিন ডলারের সমপরিমাণ অর্থ জরিমানার বিধান রাখা হয়েছে। সাম্প্রতিক এক জরিপ অনুযায়ী, লিথুয়ানিয়ার স্কুলগামী শিশু-কিশোরদের ১০ শতাংশ সপ্তাহে অন্তত একবার এনার্জি ড্রিংক পান করে। সংশ্লিষ্টদের আশঙ্কা, এতে তাদের মধ্যে আসক্তি দেখা দিতে পারে।
এএফপি