ষাঁড়ের লড়াইয়ে পরিচালনাকারীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ষাঁড়ের লড়াই চলার সময় এই পরিচালনাকারীরই মৃত্যু হয়। ছবি: রয়টার্স
ষাঁড়ের লড়াই চলার সময় এই পরিচালনাকারীরই মৃত্যু হয়। ছবি: রয়টার্স

স্পেনে ষাঁড়ের শিংয়ের গুঁতোয় এক লড়াই পরিচালনাকারী মারা গেছেন। তাঁর নাম ভিক্টর বারিও (২৯)। স্পেনের পূর্বাঞ্চলের ত্যারুয়েল এলাকায় এ ঘটনা ঘটে।

ভিক্টর পেশাদার ষাঁড়ের লড়াই পরিচালনাকারী। তাঁর মৃত্যুর দৃশ্যটি সরাসরি টেলিভিশনে দেখানো হয়। টিভির ফুটেজে দেখা যায়, ষাঁড়টি বারিওকে শূন্যে ছুড়ে দেয়। এরপর তাঁর বুকের ডান দিকে শিং ঢুকিয়ে দেয়। সেখান থেকে আবার নিচে ছুড়ে ফেলে।

স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাহোই সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে এ ঘটনায় সমবেদনা জানিয়েছেন।

দেশটির এল পায়্যিস পত্রিকা বলছে, স্পেনে ষাঁড়ের হামলায় গত শতাব্দীতে ১৩৪ জন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ৩৩ জন হলেন ষাঁড়ের লড়াই পরিচালনাকারী।