সংক্রমণের কথা জানেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপে এইচআইভি আক্রান্ত ব্যক্তিদের প্রতি সাতজনের একজন তাঁর নিজের সংক্রমিত হওয়ার কথা জানেন না। আগামীকাল ১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবস সামনে রেখে গতকাল মঙ্গলবার প্রকাশিত ইইউ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোলস (ইসিডিসি) বলছে, ইউরোপে এইচআইভি/এইডস এখনো একটি গুরুতর সমস্যা। ইইউর স্বাস্থ্যবিষয়ক কমিশনার ভিতেনিস আন্দ্রিউকাইতিসের ওই প্রতিবেদনে বলা হয়, এইডস ভাইরাসে আক্রান্ত প্রতি সাতজনের মধ্যে একজনই তাঁর আক্রান্ত হওয়ার কথা না জানার বিষয়টি খুব উদ্বেগের।