সংস্কারের প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরণার্থী সংকট মোকাবিলায় ইউরোপীয় কমিশন একটি বিকল্প প্রস্তাব বিবেচনা করছে। বলা হচ্ছে, এটি ‘অধিকতর মানবিক ও কার্যকর’ হবে। গ্রিস হয়ে বহু মানুষের ইউরোপে প্রবেশ অব্যাহত থাকায় শরণার্থীদের আশ্রয়দান বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বর্তমান ব্যবস্থাকে অনেকেই ব্যর্থ মনে করছেন। বিকল্প প্রস্তাবে শরণার্থীদের জন্য একটি আইন শিথিল করার কথা বলা হয়েছে। ফলে তাঁরা যে দেশে অবস্থান করছেন, সেখানেই আশ্রয়ের আবেদন করার সুযোগ পেতে পারেন। জার্মানি গত আগস্টে সিরীয় শরণার্থীদের জন্য দুয়ার খুলে দিলে ডাবলিন বিধি নামে পরিচিত বিদ্যমান নিয়মটি অকার্যকর হয়ে পড়ে।
রয়টার্স