সচল এলএইচসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপীয় পারমাণবিক গবেষণা কেন্দ্র সার্নের আলোচিত লার্জ হ্যাড্রন কোলাইডার (এলএইচসি) যন্ত্রটি আবার চালু করা হয়েছে। বিশাল যন্ত্রটি মেরামত করতে দুই বছর লেগেছে। সার্ন কর্তৃপক্ষ গতকাল রোববার এ কথা জানায়। যন্ত্রটি আগের চেয়ে বেশি শক্তি নিয়ে কাজ করতে পারবে বলে সার্নের প্রকৌশলীরা আশা করছেন। যদিও আগামী বছরের মাঝামাঝি সময়ের আগে এলএইচসির নতুন কোনো আবিষ্কারের সম্ভাবনা নেই বলে ধারণা করা হচ্ছে। এলএইচসি মূলত একটি সুবিশাল কাঠামো। নতুন কণা শনাক্ত করার লক্ষ্যে এর ভেতরে বিপরীতমুখী কণাস্রোতের মধ্যে প্রচণ্ড গতিতে সংঘর্ষ ঘটানো হয়। এতে মহাবিশ্বের সৃষ্টিসহ অনাবিষ্কৃত অনেক রহস্য সমাধান হতে পারে বলে বিজ্ঞানীরা আশা করছেন।
রয়টার্স