প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিন দিনের ব্যবধানে তিনটি উদ্ভট হামলার ঘটনা প্রত্যক্ষ করেছে ফ্রান্স। দেশটিতে এমন হামলা আরও হতে পারে বলে শঙ্কায় সবাই। উদ্ভূত পরিস্থিতিতে দেশটির প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভালস গতকাল মঙ্গলবার দেশের সবাইকে ‘সজাগ দৃষ্টি’ রাখার আহ্বান জানিয়েছেন। গত সোমবার নান্তে শহরে এক চালক তাঁর গাড়িটি একটি বিপণিবিতানের ভেতরে চালিয়ে দেন। এর আগের দিন দিজন শহরে আরেক চালক আধা ঘণ্টার ব্যবধানে পাঁচ স্থানে গাড়িচাপা দিয়ে অন্তত ১১ পথচারীকে আহত করেন। এর আগে শনিবার এক ব্যক্তি জু-লে-তুর এলাকায় ছুরি নিয়ে পুলিশের ওপর হামলা চালান।
এএফপি