সন্ত্রাসবাদের সন্দেহে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাসবাদে সমর্থনের সন্দেহে ১০ হাজার সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীর বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে তুরস্ক। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। তাদের বিরুদ্ধে অনলাইনে সরকারি নেতা ও কর্মকর্তাদের অবমাননা করা অথবা ‘সন্ত্রাসবাদ-সম্পর্কিত কর্মকাণ্ডের’ অভিযোগ আনা হয়েছে। মন্ত্রণালয় বলেছে, গত ছয় মাসে এ-সংক্রান্ত অভিযোগে ৩ হাজার ৭১০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তাঁদের মধ্যে ১ হাজার ৬৫৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তুরস্কে প্রায়ই টুইটার বা ফেসবুকের মতো অনলাইন সামাজিক মাধ্যম বন্ধ করে দেওয়া হয়। বিশেষ করে সন্ত্রাসী বোমা হামলার পর তা বেশি হচ্ছে। ইন্টারনেট পর্যবেক্ষণকারী সংস্থাগুলো বলে, জঙ্গি প্রচারণা ছড়ানো বন্ধ করাই এর উদ্দেশ্য। তবে সরকার তা অস্বীকার করে। অতীতে কোনো বড় ঘটনার পর কোনো সাইট না পাওয়ার জন্য অতিরিক্ত ব্যবহারকারীর চাপের কথা বলেছে কর্তৃপক্ষ।