সন্ত্রাসী ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তুরস্কের ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেন ও তাঁর অনুসারীদের সংগঠন গুলেন গ্রুপকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান। তাঁর অভিযোগ, যুক্তরাষ্ট্রে স্বেচ্ছানির্বাসনে থাকা গুলেন ও তাঁর অনুসারীরা তুরস্কের সরকার উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত। স্থানীয় সময় গত সোমবার রাতে বন্দরনগরী ইজমিরে সমর্থকদের উদ্দেশে এরদোয়ান বলেন, ‘বিভক্তি সৃষ্টিকারীদের আমরা ছেড়ে দেব না।’ গুলেন গ্রুপ সংশ্লিষ্ট বেশ কয়েকটি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে তুর্কি সরকার। ফেতুল্লাহ গুলেনের অনুসারীদের অনেকেই আটক হয়েছেন। তবে সরকার উৎখাতের অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছেন গুলেন।