সন্ত্রাসের ষড়যন্ত্র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সে দেশের একাধিক সামরিক স্থাপনায় সন্ত্রাসী হামলার পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বেরনাদ ক্যাজনভ গত বুধবার এক বিবৃতিতে এ কথা জানান। মন্ত্রী বলেন, ষড়যন্ত্রে জড়িত সন্দেহে চার তরুণ-যুবককে দেশের বিভিন্ন অঞ্চল থেকে গত সোমবার ভোরে আটক করেছেন গোয়েন্দারা। তাঁদের বয়স ১৬ থেকে ২৩ বছরের মধ্যে। একজন ফরাসি নৌবাহিনীর সাবেক নাবিক। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে তৎপরতা এবং বর্তমানে কারাবন্দী ফরাসি জিহাদিদের সঙ্গে যোগসাজশের প্রমাণ দেখে প্রধান সন্দেহভাজন ষড়যন্ত্রকারীকে চিহ্নিত করা হয়েছে। হামলার ওই ষড়যন্ত্র নিয়ে তদন্ত চলছে।
সিএনএন