সন্দেহভাজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্সের প্যারিসে গত নভেম্বরের সন্ত্রাসী হামলায় জড়িত অন্যতম সন্দেহভাজন মোহাম্মদ আব্রিনি গতকাল শুক্রবার বেলজিয়ামে গ্রেপ্তার হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ। রাজধানী ব্রাসেলসের একটি বিমানবন্দর ও একটি মেট্রো রেলস্টেশনে গত মাসের সন্ত্রাসী হামলার ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে, কর্তৃপক্ষের এমন ঘোষণার মধ্যে এ খবর এল। আব্রিনিকে কোথা থেকে, কোন পরিবেশে গ্রেপ্তার করা হয়েছে, তা জানায়নি সূত্রটি। তবে দেশটির ভিআরটি টেলিভিশনের খবরে বলা হয়, ব্রাসেলসের অ্যান্ডারলেখত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। প্যারিস ও ব্রাসেলস হামলার সঙ্গে সম্পৃক্ত অনেকেরই আবাসস্থল এলাকাটি। প্যারিসে ১৩ নভেম্বরের সন্ত্রাসী হামলার কিছুক্ষণ আগে একটি সিসিটিভিতে ধরা পড়া ভিডিওতে তাঁকে আরেক সন্দেহভাজন সালাহ আবদেসালামের সঙ্গে দেখা গিয়েছিল।
এএফপি