প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মানির বার্লিনে ট্রাক চালিয়ে হামলার ঘটনায় জড়িত বলে সন্দেহভাজন তিউনিসীয় তরুণ আনিস আমরি আগে থেকেই পুলিশের নজরদারিতে ছিলেন। তাঁর খোঁজে ইউরোপের শেঙ্গেনভুক্ত দেশগুলোজুড়ে তল্লাশি চলছে। গত সোমবার সন্ধ্যার ওই হামলায় ১২ জন নিহত ও ৪৯ জন আহত হয়।
ডাকাতির পরিকল্পনায় জড়িত সন্দেহে আনিস আমরির ওপর নজর রাখছিল পুলিশ। জার্মানিতে প্রবেশের আগে তিনি ইতালিতে আগুন লাগানোর দায়ে চার বছর কারাভোগ করেছেন। বড়দিনের সামগ্রীর বাজারে হামলায় ব্যবহৃত ট্রাকের ভেতরে তাঁর পরিচয়সংবলিত কাগজ পাওয়া গেছে।
আনিসকে ধরিয়ে দিতে এক লাখ ইউরো পুরস্কার ঘোষণা করা হয়েছে। তিনি সশস্ত্র থাকতে পারেন বলে জনসাধারণকে সতর্ক করে দেওয়া হয়েছে। পুলিশ গতকাল বৃহস্পতিবার সকালে পশ্চিমাঞ্চলীয় ডর্টমুন্ড শহরে আমরির খোঁজে তল্লাশি চালায়। এ সময় তারা দুটি অ্যাপার্টমেন্ট থেকে চারজনকে গ্রেপ্তার করে।