প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আয়ারল্যান্ডের গির্জা কর্তৃপক্ষকে ‘বাস্তবতা যাচাই’ করতে বলেছেন দেশটির জ্যেষ্ঠ ক্যাথলিক ধর্মযাজকদের একজন ডায়ারমুইড মার্টিন। আয়ারল্যান্ড গণভোটের মাধ্যমে সমলিঙ্গের বিয়ে অনুমোদন করার পর এ মন্তব্য করলেন তিনি। আয়ারল্যান্ড বিশ্বের প্রথম দেশ হিসেবে গত শনিবার সমলিঙ্গের বিয়ের প্রশ্নে গণভোটের আয়োজন করে। ভোটাভুটিতে এ ধরনের বিয়ের পক্ষে ৬২ শতাংশ এবং বিপক্ষে ৩৭ শতাংশ ভোট পড়ে। এর ফলে দেশটির সংবিধানে পরিবর্তন এনে পুরুষের সঙ্গে পুরুষের এবং নারীর সঙ্গে নারীর বিয়েকে বৈধতা দেওয়া হবে। সব নাগরিকের সমান অধিকারের দাবিতে আন্দোলনকারীরা এর পক্ষে প্রচারণা চালিয়ে আসছিলেন।
বিবিসি