প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তুরস্কের সমুদ্রতীরে কয়েকটি শিশুসহ ১৭ জনের লাশ পাওয়া গেছে। লাশগুলো অভিবাসনপ্রত্যাশীদের লাশ বলে মনে করা হচ্ছে। গতকাল মঙ্গলবার তুর্কি কর্তৃপক্ষ জানায়, দক্ষিণ-পশ্চিম তুরস্কের আয়ভালিক বিনোদনস্থলের নিকটবর্তী উপকূলে পাওয়া যায় লাশগুলো। দোগান নিউজ এজেন্সির প্রকাশ করা আলোকচিত্রে জামা-জুতা এবং লাইফ জ্যাকেট পরা নিথর দেহগুলো সমুদ্রতীরে পড়ে থাকতে দেখা যায়। তুরস্কের উপকূলীয় শহর দিকিলি থেকে নৌকায় করে গ্রিসের লেসবস দ্বীপের উদ্দেশে যাত্রা করেছিল ২২ জন অভিবাসনপ্রত্যাশী। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে নৌকাটি ডুবে যায়। পরে তুর্কি কোস্টগার্ড আটজনকে উদ্ধার করে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে পাঁচজন। গত সেপ্টেম্বরে তুরস্কের উপকূলে সিরীয় শিশু আয়লান কুর্দির নিথর ছবি গণমাধ্যমে প্রকাশিত হলে ইউরোপের টনক নড়ে।
এএফপি