সরে যাওয়ার চাপ বাড়ছে ফ্রাঁসোয়া ফিওঁর ওপর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্সের এপ্রিলে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে আরেকটি ধাক্কা খেলেন রক্ষণশীল প্রার্থী ফ্রাঁসোয়া ফিওঁ। তাঁর পক্ষে সমর্থন স্থগিত করেছে একটি রাজনৈতিক দল। তবে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে অটল রয়েছেন।

প্রেসিডেন্ট নির্বাচনে মধ্য-ডানপন্থী রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার কথা রয়েছে সাবেক প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া ফিওঁর। তবে স্ত্রী ও নিজের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ ওঠায় নির্বাচন থেকে সরে যাওয়ার চাপে পড়েছেন তিনি।

পার্লামেন্টের নিম্নকক্ষে ২৭ জন এমপি থাকা মধ্যপন্থী ইউডিআই পার্টি ফিওঁর প্রতি সমর্থন স্থগিত করেছে।

রিপাবলিকান পার্টির প্রার্থী ফ্রাঁসোয়া ফিওঁ পার্লামেন্টের সদস্য থাকাকালে নিজের স্ত্রী পেনেলোপি ফিওঁকে সহযোগী হিসেবে নিয়োগ করেন। সম্প্রতি অভিযোগ ওঠে, পেনেলোপি পার্লামেন্টে কোনো কাজ না করলেও মধ্য-ডানপন্থী এ নেতা নিজের স্ত্রীকে পার্লামেন্টের তহবিল থেকে বেতন দিয়েছেন। ফিওঁ অভিযোগ অস্বীকার করেছেন।