সশস্ত্র অনুপ্রবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুরস্কের ইস্তাম্বুলে ক্ষমতাসীন একে পার্টির কার্যালয়ে অস্ত্র নিয়ে অনুপ্রবেশের জন্য পুলিশ গতকাল বুধবার এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। ইস্তাম্বুলেই উগ্র বামপন্থীদের হাতে আদালতের ভেতরে এক কৌঁসুলির জিম্মি হওয়ার পরদিনই এ ঘটনা ঘটল। গুলিতে আহত ওই জিম্মি পরে মারা যান। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান দলীয় কার্যালয়ে অস্ত্রধারীর প্রবেশকে কুর্দি শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার প্রচেষ্টা বলে আখ্যা দিয়েছেন। এদিকে কৌঁসুলি জিম্মি করার ঘটনায় পুলিশ ২২ জন সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। রয়টার্স