সাংবাদিক খুন, পত্রিকা বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজেদের এক সাংবাদিককে হত্যা ও এ ঘটনায় দায়ী ব্যক্তিদের সাজা না হওয়ার প্রতিবাদে মুদ্রণ বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে মেক্সিকোর স্থানীয় পত্রিকা নরতে দে সিউদাদ খোয়ারেজ। পত্রিকাটির এক সম্পাদকীয়তে বলা হয়, গত রোববার প্রকাশিত পত্রিকাটিই এর শেষ মুদ্রণ সংখ্যা এবং এর ডিজিটাল সংস্করণও ‘শিগগিরই’ বন্ধ করে দেওয়া হবে। পত্রিকাটির সাংবাদিক মিরোস্লাভা ব্রিচ গত মাসে হামলায় নিহত হন। তিনি ওই পত্রিকা ছাড়াও মেক্সিকোর শহরভিত্তিক জাতীয় পত্রিকা লা খরনাদায় দেশটির চিওয়াওয়া রাজ্যের রাজনীতিবিদ ও সংঘবদ্ধ অপরাধী চক্রের মধ্যকার সম্পর্ক লেখনীতে বিশদভাবে তুলে এনেছিলেন।
বিবিসি