সাংবাদিকদের মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউরোপীয় পার্লামেন্টকে আদালতের কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন ইউরোপের ২৯ জন সাংবাদিক। ওই পার্লামেন্টের সদস্যদের বেতন-ভাতার হিসাবে আরও ‘স্বচ্ছতা আনার জন্য’ তাঁরা ইতিমধ্যেই ইউরোপিয়ান কোর্ট অব জাস্টিসে (ইসিজে) মামলা ঠুকে দিয়েছেন। মামলার বাদী সাংবাদিকেরা অভিযোগ করেছেন, ইউরোপীয় পার্লামেন্টের সদস্যদের পেছনে অস্বাভাবিক পরিমাণে অর্থ ব্যয় করা হয়। বছরে এই পার্লামেন্টের সদস্যদের পেছনে ৪৭ কোটি ৪০ লাখ ইউরো খরচ হয়। এর মধ্যে সাধারণ ভাতা হিসেবেই তাঁদের পেছনে খরচ হয় চার কোটি ইউরো। ইউরোপীয় পার্লামেন্টের একজন সদস্য মাসিক বেতন ৮ হাজার ইউরোর বাইরে কর্মচারী ভাতা পান ২১ হাজার ৩৭৯ ইউরো; বিবিধ খরচ বাবদ পান ৪ হাজার ৩২০ ইউরো; নৈমিত্তিক ভাতা হিসেবে পান ৩০৬ ইউরো এবং ভ্রমণ ভাতা পান ৪ হাজার ২৬৪ ইউরো।
বিবিসি