প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবৈধভাবে ড্রোন বা চালকবিহীন বিমান ওড়ানোর কারণে ফ্রান্সের রাজধানী প্যারিসে কাতারভিত্তিক টেলিভিশন আল-জাজিরার তিন সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের একজনকে আগামী সপ্তাহে আদালতে হাজির করা হবে। পশ্চিম প্যারিসের বোয়া দো বুলঁজ এলাকার আকাশে গত বুধবার ড্রোনের অবস্থান শনাক্ত করার পর পুলিশ ওই তিন সাংবাদিককে গ্রেপ্তার করে। আদালতের অভিযোক্তাদের একজন মুখপাত্র বলেন, প্যারিসে রাতের আকাশে কয়েকটি রহস্যময় ড্রোন দেখা যাওয়ার ঘটনার সঙ্গে ওই তিন সাংবাদিককে গ্রেপ্তার করার কোনো সম্পর্ক নেই। আল-জাজিরা দাবি করছে, তিন সাংবাদিক প্যারিসে ড্রোন ওড়ার ঘটনার ভিডিওচিত্র তুলছিলেন।
এএফপি