সাইবার হামলার শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মানির রাজনৈতিক দলগুলো নতুন করে সাইবার হামলার শিকার হয়েছে। বার্লিনের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা রাশিয়ার বিরুদ্ধে একের পর এক গুপ্তচরবৃত্তি ও অন্তর্ঘাতে লিপ্ত হওয়ার অভিযোগ তোলার পর গতকাল বুধবার এ হামলার কথা জানা গেল।

সুডয়েশচে জাইটুং দৈনিক পত্রিকা ও আঞ্চলিক সম্প্রচারমাধ্যম এনডিআর ও ডব্লিউডিআরের খবরে বলা হয়, জার্মানির কয়েকটি দলের রাজনীতিবিদ ও কর্মীরা ন্যাটোর দপ্তর থেকে পাঠানো বলে সাজানো ই-মেইল পেয়েছেন। কিন্তু ওই সব ই-মেইলের মাধ্যমে গ্রাহকের কম্পিউটারে একটি স্পাইওয়্যার স্থাপিত হয়ে যায়। নিরাপত্তা বিশ্লেষকদের উদ্ধৃত করে জার্মান গণমাধ্যম জানায়, ১৫ ও ২৪ আগস্টের সাইবার হামলার সঙ্গে রুশ সরকারের মদদপুষ্ট হ্যাকাররা জড়িত বলে মনে হচ্ছে। এএফপি