সাড়া দিয়েছে ফিলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমবার কোনো ধূমকেতুতে অবতরণ করে ইতিহাস গড়া মহাকাশযান ফিলে কয়েক মাস ধরে যোগাযোগ-বিচ্ছিন্ন থাকার পর আবার সাড়া দিয়েছে। ইউরোপীয় মহাকাশ সংস্থা (ইএসএ) গতকাল রোববার তাদের যানটির এ খবর জানিয়েছে। রোসেটা মহাকাশযান থেকে পৃথক হয়ে ফিলে গত নভেম্বরে সিক্সটিসেভেনপি নামের ধূমকেতুর পৃষ্ঠে নামে। অবতরণের পর এটি ৬০ ঘণ্টা সক্রিয় ছিল। তারপর সৌরশক্তিনির্ভর ব্যাটারির চার্জ ফুরিয়ে যায়। এরপর ধূমকেতুটি ক্রমেই সূর্যের কাছে যেতে থাকলে সম্প্রতি ওই ব্যাটারি আবার সচল হয়। বিজ্ঞানীরা এখন আবার ফিলের কাছ থেকে সংকেত পাওয়ার অপেক্ষা করছেন।
এএফপি