প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্রান্সের সাবেক সাতজন নারী মন্ত্রী একটি সংবাদপত্রে লেখা খোলা চিঠিতে বলেছেন, দেশটির রাজনীতিতে নারীদের যে যৌন হয়রানির শিকার হতে হয়, তার বিরুদ্ধে সরব হবেন তাঁরা। দেশটির বিভিন্ন দলের হয়ে বিভিন্ন সময়ে ক্ষমতায় থাকা ওই নারী মন্ত্রীরা বলেছেন, অতীতে পুরুষ প্রাধান্যপুষ্ট পরিবেশে তাঁরা অনেকবার লিঙ্গবৈষম্যমূলক আচরণের শিকার হয়েছেন। তাঁরা বলছেন, পুরুষদের আচরণে পরিবর্তন প্রয়োজন এবং এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনের সঠিক প্রয়োগ করতে হবে।