সাত শিশুর লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চেক প্রজাতন্ত্র সীমান্তবর্তী জার্মানির ভ্যালেনফেলস শহরের একটি ফ্ল্যাট থেকে কমপক্ষে সাতটি শিশুর গলিত লাশ উদ্ধার করা হয়েছে গতকাল শুক্রবার। পুলিশ বলেছে, গত বৃহস্পতিবার এক প্রতিবেশী খবর দেওয়ার পর উদ্ধারকর্মীরা লাশগুলো উদ্ধার করেন। লাশগুলো একটি কক্ষে স্তূপ করা ছিল। সেগুলো পচে-গলে এমনভাবে বিকৃত হয়েছে যে তাদের চেনার উপায় নেই। পুলিশ বলেছে, ওই বাড়ির এক নারী বাসিন্দাকে তারা খুঁজছে। এই শিশুরা তাঁর সন্তান হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিবিসি