প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রত্যাশামতোই ফ্রান্সের বিরোধী দল ইউএমপির নেতা নির্বাচিত হয়েছেন সাবেক প্রেসিডেন্ট নিকোলা সারকোজি। এতে ২০১৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে দলটির হয়ে তাঁর প্রার্থিতার পথ সুগম হলো। ইউএমপির নেতা হওয়ার প্রতিদ্বন্দ্বিতায় সারকোজি ৬৪ দশমিক ৫ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ব্রুনো লো ম্যার পেয়েছেন মাত্র ২৯ দশমিক ২ শতাংশ। ২০০৪ সালে সারকোজি ৮৫ শতাংশ ভোটে প্রথমবার ইউএমপির নেতা নির্বাচিত হয়েছিলেন। ২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত তিনি ফ্রান্সের প্রেসিডেন্ট ছিলেন। গত নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের কাছে হেরে যাওয়ার পর সক্রিয় রাজনীতি থেকে দূরে সরে গিয়েছিলেন সারকোজি।
বিবিসি