সারকোজিকে জিজ্ঞাসাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিকোলাস সারকোজি
নিকোলাস সারকোজি

২০১২ সালের নির্বাচনী প্রচারাভিযানে অর্থ কেলেঙ্কারির মামলায় ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একজন ম্যাজিস্ট্রেটের তাঁকে গতকাল মঙ্গলবারই জিজ্ঞাসাবাদ করার কথা ছিল। এরপর সারকোজির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন কিংবা তাঁকে শুধু ওই মামলার সাক্ষী হিসেবেও রাখা হতে পারে। ম্যাজিস্ট্রেটরা ফ্রান্সে ২০১২ সালের নির্বাচনী যুদ্ধে প্রচারণা তহবিলের ব্যবহারে অনিয়ম ও ঘুষের তদন্ত করছেন। সারকোজির কয়েকটি সমাবেশ আয়োজনকারী প্রতিষ্ঠান বিগমালিয়নকে তদন্তে অন্তর্ভুক্ত করা হয়েছে। ওই প্রতিষ্ঠান ও সারকোজির ডানপন্থী দল ইউপিএমের ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।
এএফপি