সাহায্যের প্রতিশ্রুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্সের ক্যালে বন্দরে অবস্থানরত অবৈধ অভিবাসীদের নিয়ে বিদ্যমান সমস্যা মোকাবিলায় দেশটিকে এক কোটি ২০ লাখ ব্রিটিশ পাউন্ড সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাজ্য। ওই অভিবাসীরা ক্যালে বন্দর হয়ে যুক্তরাজ্যে প্রবেশের চেষ্টা করছে। যুক্তরাজ্যের এ পদক্ষেপের ফলে বন্দরটির শৃঙ্খলা নিয়ন্ত্রণে দুই দেশ এখন আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে পারবে। ক্যালে বন্দর কর্তৃপক্ষ অভিবাসীদের নিয়ন্ত্রণে নিরাপত্তা জোরদার করবে এবং যানবাহনে লুকিয়ে আসা অভিবাসীদের শনাক্ত করতে নতুন প্রযুক্তি ব্যবহার করবে। ক্যালেতে সম্ভাব্য আশ্রয়প্রার্থী অভিবাসীদের উপস্থিতি বৃদ্ধির কারণে সম্প্রতি উত্তেজনা বৃদ্ধি পায়। কর্তৃপক্ষের অনুমান, বর্তমানে ক্যালে বন্দরে অবস্থানকারী অবৈধ অভিবাসীর সংখ্যা দেড় হাজার।
বিবিসি