সিআইএর সহায়তায় রাশিয়ায় সন্ত্রাসী হামলা পরিকল্পনা ভন্ডুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমেরিকার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর সহায়তায় সেন্ট পিটার্সবার্গে এক সন্ত্রাসী হামলার পরিকল্পনা ভন্ডুল করে দিয়েছে রাশিয়া। গত শুক্রবার রাশিয়া জঙ্গি গোষ্ঠী আইএসের সাত সমর্থককে আটক করেছে। এরা শনিবার ধর্মীয় প্রতিষ্ঠানে হামলার পরিকল্পনা করেছিল।

তথ্য দিয়ে সহায়তা করায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন। এই দুই নেতার টেলিফোন আলাপেও ব্যাপারটি উঠে আসে। রাশিয়ার গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে।

গত শুক্রবার রাশিয়ার এফএসবি নিরাপত্তা সার্ভিস এক বার্তায় বলেছে, তারা জঙ্গি গোষ্ঠী আইএসের সাত সমর্থককে আটক করেছে। আইএস সমর্থকদের কাছ থেকে বিস্ফোরক দ্রব্য, অস্ত্র উদ্ধার করা হয়েছে। ওই বার্তায় আরও বলা হয়েছে, আইএসের সাত সমর্থক শনিবার ধর্মীয় প্রতিষ্ঠানে হামলার পরিকল্পনা করেছিল।