সিগারেট ইস্যুতে কঠোর ইইউ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিগারেটের মোড়ক ও ই-সিগারেট ইস্যুতে কঠোর সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ২৮ জাতির এ ব্লকের সর্বোচ্চ আদালত এক আদেশে সিগারেটের প্যাকেটে ‘স্বাস্থ্য সতর্কতা’-এর আকারের সুনির্দিষ্ট পরিমাপ নির্ধারণ করে দিয়েছেন। এ ছাড়া ই-সিগারেটের বিজ্ঞাপন প্রচারেও নিষেধাজ্ঞা দিয়েছেন। নতুন এ আদেশ অনুযায়ী এখন থেকে সিগারেট বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলোকে নিজস্ব পণ্যের প্যাকেটে সামনে ও পেছনের পৃষ্ঠের ৬৫ শতাংশ এলাকা জুড়ে ‘স্বাস্থ্য সতর্কতা’ রাখতে হবে। ২০ মে থেকে আদেশটি কার্যকর হবে। তবে নতুন এ আইনের ফলে বর্তমানে বাজারে থাকা প্যাকেটগুলো নিষিদ্ধ হয়ে যাবে না বলে আদেশে জানিয়েছেন আদালত। এই প্যাকেটগুলো শেষ হওয়ার পরই নতুন প্যাকেট আনা যাবে। বিবিসি