সিগারেটের দাম দেড় হাজার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউজিল্যান্ডের ধূমপায়ীদের শিগগিরই এক প্যাকেট সিগারেটের জন্য গুনতে হবে ৩০ নিউজিল্যান্ড ডলার। বাংলাদেশি টাকায় যা দেড় হাজার টাকার বেশি। গতকাল বৃহস্পতিবার প্রকাশিত নিউজিল্যান্ডের নতুন বাজেট পরিকল্পনায় জানানো হয়েছে, ২০২৫ সালের মধ্যে দেশ থেকে সিগারেটসহ তামাকজাত দ্রব্য সেবনের অভ্যাস দূর করার পরিকল্পনা অনুযায়ী আগামী চার অর্থবছরে ধাপে ধাপে তামাক ও তামাকজাত পণ্যের ওপর কর বাড়িয়ে ৪৬ শতাংশ করা হবে।
এপি