প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরিয়ার সীমান্তবর্তী ইরাকের উত্তরাঞ্চলীয় কৌশলগত গুরুত্বপূর্ণ সিনজার শহর গতকাল শুক্রবার ইসলামিক স্টেটের (আইএস) কাছ থেকে পুনর্দখল করে নিয়েছে কুর্দি বাহিনী। এ অভিযানে বিমান হামলা চালিয়ে কুর্দি বাহিনীকে সহায়তা করে মার্কিন নেতৃত্বাধীন জোট। প্রত্যক্ষদর্শীরা জানায়, সিনজার শহরের কেন্দ্রে গতকাল ব্যাপক গোলাগুলির শব্দ পাওয়া যায়। কোনো কোনো সূত্র বলছে, বিজয়ী কুর্দি বাহিনী উল্লাস প্রকাশ করতে তোপধ্বনি দিয়েছে। শহরের অনেক বাড়িতে কুর্দি পতাকা তোলা হয়েছে।
আল-জাজিরা