সিরিয়ায় ইউরোপীয় জিহাদি ছয় হাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ায় জিহাদি সংগঠনগুলোর পক্ষে লড়াইয়ে অংশ নিতে ইউরোপীয়দের সংখ্যা ছয় হাজার ছাড়িয়ে গেছে। গতকাল সোমবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) এক শীর্ষ কর্মকর্তা এ তথ্য জানান। খবর এএফপির।
ইইউর বিচার কমিশনার ভারা জুরিভা ফ্রান্সের এক সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে জিহাদিদের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে জানান। একটি ব্রিটিশ গবেষণা উদ্ধৃত করে তিনি বলেন, রোমাঞ্চকর অভিযাত্রা এবং জীবনের অবস্থা নিয়ে বিরক্তি, হতাশা ও প্রত্যাশার অভাব তাঁদের পরিবার ত্যাগ করে সিরিয়ার দিকে নিয়ে যেতে উৎসাহিত করছে।