সিরিয়ায় আইএসের বিরুদ্ধে যুক্তরাজ্যের প্রথম হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ায় জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে আজ বৃহস্পতিবার প্রথম বিমান হামলা চালিয়েছে যুক্তরাজ্য। দেশটির পার্লামেন্টে হামলা চালানোর প্রস্তাব অনুমোদনের পরপরই এ হামলা চালানো হয় বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে।
রয়টার্স জানায়, আজ সাইপ্রাসে যুক্তরাজ্যের বিমানঘাঁটি ‘আরএফ অ্যাক্রোটিরি’ থেকে চারটি জেট বিমান সিরিয়ার উদ্দেশে ছেড়ে যায়।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, সিরিয়ায় আক্রমণাত্মক অভিযান চালানোর পর বিমানগুলো ঘাঁটিতে ফিরে এসেছে। বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, ছেড়ে যাওয়ার তিন ঘণ্টা পরই চারটি বিমানের দুটো সাইপ্রাসে ফিরে এসেছে। গ্রিনিচ সময় অনুযায়ী তিনটার আগে বিমানগুলো ফিরে আসে।
বিবিসি জানায়, টর্নেডো বিমানগুলো তিনটি ৫০০ পাউন্ডের পেভওয়ে বোমা নিয়ে যায়। ফিরেছে বোমাগুলো ছাড়াই।
সিরিয়ায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন চলমান বিমান হামলায় যুক্তরাজ্যের অংশগ্রহণ করার প্রশ্নে গতকাল ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে ১০ ঘণ্টার বেশি সময় ধরে তুমুল বিতর্ক চলে। এরপর প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের ওই প্রস্তাবের ওপর ভোটাভুটি হয়। আইনপ্রণেতারা প্রস্তাবের পক্ষে ভোট দেন। প্রস্তাবের পক্ষে ৩৯৭টি ও বিপক্ষে ২২৩টি ভোট পড়েছে।
আরও  পড়ুন..
সিরিয়ায় হামলার অনুমোদন ব্রিটিশ এমপিদের