সিরিয়ায় সংঘর্ষে নিহত ২৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরিয়ায় আল-কায়েদাসংশ্লিষ্ট জঙ্গি–গোষ্ঠীগুলোর সঙ্গে কুর্দি বাহিনীর সংঘর্ষে অন্তত ২৩ জন নিহত হয়েছে। সিরিয়ায় পরিস্থিতি পর্যালোচনায় সক্রিয় মানবাধিকার সংগঠন দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস গতকাল সোমবার এ কথা জানায়। খবর এএফপির।
সিরিয়ান অবজারভেটরি জানায়, উত্তরাঞ্চলীয় আলেপ্পো প্রদেশে গত রোববার ওই সংঘর্ষে আল-কায়েদাসংশ্লিষ্ট আল-নুসরা ফ্রন্টের ১৫ সদস্য নিহত হয়। সংঘর্ষ শুরু হয় গত সপ্তাহ থেকে। সংঘর্ষে কুর্দিস পিপলস প্রটেকশন ইউনিটের (ওয়াইপিজি) নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের আট সদস্য নিহত হয়।
কুর্দি সাংবাদিক আরিন শেকমোস বলেন, গত বৃহস্পতিবার আল নুসরা এবং তাদের সহযোগী সংগঠনগুলো কুর্দি সমর্থক জয়েশ আল-থুয়ারের নিরাপত্তাচৌকিতে হামলা করার পর থেকেই সংঘর্ষ শুরু হয়।