সুইজারল্যান্ডে বোমার হুমকিতে ফ্লাইট বিলম্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বোমার হুমকি’তে সুইজারল্যান্ডের জুরিখ বিমানবন্দরে ফ্লাইট বিলম্বের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার এ হুমকিতে দেশটির প্রধান বিমানবন্দরটির কার্যক্রম আংশিকভাবে বন্ধ হয়ে যায়। 
আজ মঙ্গলবার বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, নিরাপত্তারক্ষীদের কাছ থেকে সব ঠিক আছে বলে সংকেত পাওয়ার পর পুনরায় কার্যক্রম শুরু হয়।
পুলিশ জানায়, হুমকিটা আসলে কোত্থেকে এসেছে, এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় বেশ কিছু ফ্লাইটের বিমানবন্দর ত্যাগে আধা ঘণ্টার মতো দেরি হয়। তবে কোনো ফ্লাইট বাতিল করা হয়নি।
দেশটির স্থানীয় গণমাধ্যমের খবরে জানানো হয়, একজন অজ্ঞাতনামা ব্যক্তি ‘বোমার হুমকি’ দেয়। এরপর বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়।