প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানী স্টকহোমে ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিরা হামলা চালাতে পারে বলে গোয়েন্দা তথ্য পেয়েছে সুইডেন। দেশটির নিরাপত্তা বাহিনী গোপন ওই তথ্যের বিষয়টি তদন্ত করছে। অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে গতকাল মঙ্গলবার সুইডেনের সংবাদপত্র অ্যাফনব্লেডেট অ্যান্ড এক্সপ্রেসেন ও সুইডিশ রেডিওর প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে। এক্সপ্রেসেনের প্রতিবেদনে বলা হয়েছে, সুইডেনের নিরাপত্তা পুলিশ ইরাক থেকে পাওয়া গোয়েন্দা তথ্যে জেনেছে যে আইএসের সাত বা আটজন যোদ্ধা হামলার উদ্দেশ্যে সুইডেনে ঢুকেছে। নিরাপত্তা পুলিশের এক মুখপাত্র বলেছেন, পুলিশ এ তথ্য নিয়ে গুরুত্বসহকারে কাজ করছে।
রয়টার্স